বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

মনিরামপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বুধবার বিকেলে যশোরের মনিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। যশোর-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপি চলা ওই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়ক জি এম মাকসুদুর রহমান, নজরুল ইসলাম, আসাদুজ্জজামান, আব্দুর রাজ্জাক, সেলিম রেজা, আনোয়ারুল করিম, নিপা মোনালিসা, লিটন হোসেন, হাবিবুল বাশার ফিরাজ, আব্দুল্লাহ অধাল মামুন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখি। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকরা যে বেতন পান তা দিয়ে জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করে প্রাথমিক শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit