শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

লেবাননে সেনা পাঠানোর বিষয়ে যা বলছে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে এক বছর ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর সঙ্গে সম্প্রতি যোগ হলো লেবাননের নাম। দুই অঞ্চলেই ইরানের মিত্র হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে চিরশত্রু ইসরাইল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মিত্রদের রক্ষায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান গাজা বা লেবাননে সেনা পাঠাবে কিনা। অবশেষে সে বিষয়ে স্পষ্ট করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানাল, ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে লেবানন বা গাজায় সেনা পাঠাবে না তেহরান। খবর আরটির

তিনি বলেন, এ বিষয়ে আমরা কোনো পক্ষ থেকে কোনো অনুরোধ পাইনি। বরং আমরা জানি এবং নিশ্চিত যে আমাদের বাহিনীর সাহায্যের প্রয়োজন তাদের নেই। তবে ইরানি জনগণ, সামরিক কর্মী ও প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ইসরাইল যে অপরাধ করেছে, তার জন্য ইসরাইলকে ছাড় দেওয়া হবে না।

প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এ ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরাইলি সেনারা।

গত দুই সপ্তাহে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরাইল। তাদের হামলায় লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের তালিকায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহও রয়েছেন।

এর মধ্যে মঙ্গলবার দক্ষিণ লেবাননের গ্রামে গ্রামে টার্গেটভিত্তিক স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরাইল। ফলে এতদিন ধরে লেবাননে ইসরাইল স্থল অভিযানে নামতে পারে যে আশঙ্কা ছিল, তা অবশেষে সত্য প্রমাণিত হলো।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit