সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

এবার যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন রুক্মিণী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের ব্যস্ততম নায়িকাদের তালিকায় জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রের নামটি সম্ভবত সবার উপরেই থাকবে। প্রেমিক দেবের হাত ধরেই টলিউডে পা রাখলেও নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এরই মধ্যে বলিউডেও কাজ করে ফেলেছেন এই নায়িকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন রুক্মিণী। যেখানে টালিপাড়ার যৌন হেনস্তার বিষয়ে কথা বলেছেন। অভিনেত্রীকে টালিপাড়ায় যৌন হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সত্যি কথা বলতে কি আমাকে কখনও খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি।

রুক্মিণী বলেন, আসলে এক্ষেত্রে সকলের অভিজ্ঞতাই আলাদা, ভীষণ ব্যক্তিগত। আমি অনেক ছোট থেকে কাজ করছি। মাত্র ১৩ বছর বয়স থেকে, আমি কখনও খারাপ কিছুর মুখোমুখি হইনি। ছোটতে যখন মা, দিদার সঙ্গে কাজে যেতাম, তখনও নয়, আবার ১৮র পর যখন একা যেতে শুরু করলাম তখনও না। মুম্বাই, দিল্লি, কলকাতা, এমনকি বিদেশেরও বিভিন্ন জায়গায় কাজ করেছি।

অভিনেত্রী বলেন, আমি অনেক ছোট থেকেই অভিনয় করার প্রস্তাবও পেয়েছি। তবে এমন কোনো অভিজ্ঞতা আমার তো হয়নি। অর্থাৎ আমার অভিজ্ঞতা এক্ষেত্রে ভালো। তবে অনেক মেয়ে আছেন, তাদের অভিজ্ঞতা আলাদা। অনেকেরই অনেক কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। হয়ত একই লোকের সঙ্গে আমার ভালো অভিজ্ঞতা, অন্যজনের আবার খারাপ অভিজ্ঞতা। তাই এটা যার সঙ্গে হয় সেই বোঝে। যাদের সঙ্গে ঘটেছে, সেটা সত্যিই খারাপ।

রুক্মিণী শেষে বলেন, আসলে আরজি করের ঘটনার পর ওই একটা সূত্র ধরে এখন অনেক কিছু বদলে যাচ্ছে, অনেক কিছু উঠে আসছে। তবে এই যৌন হেনন্তার বিষয় কিন্তু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সর্বত্রই আছে। আলোচনা হয়ত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে, তবে অন্য সেক্টরেও এটা আছে, হয়ত আরও ভয়ঙ্করভাবে আছে। 

তার ভাষ্য, বরং আমরা অভিনেতা-অভিনেত্রীরা কিছু ঘটলে সেটা নিয়ে ফেসবুকে লিখতে পারি, কথা বলতে পারি। আর লোকেরাও এখানে ভয় থাকে যে তারা কিছু করলে খবরে চলে আসবে। তবে অন্য সেক্টরে হয়ত কেউ লিখলে, মুখ খুললে তার চাকরিটাই চলে যাবে। তাই আমি বলব এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হলে সর্বক্ষেত্রে, সব সেক্টরে হওয়া উচিত।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit