শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দ্রুত নির্বাচন দিবে অন্তর্বর্তী সরকার’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি গণতান্ত্রিক, সন্ত্রাসবিহীন, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই। তাই আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ে একটি নির্বাচন জনগণকে উপহার দিবেন। এই নির্বাচনে বিএনপি যদি সাধারণ মানুষের ভোটে সরকার গঠন করে তাহলে অবশ্যই সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে। পাশাপাশি বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে তা অবশ্যই পূরণ করবে। 

শনিবার নগরীর ২৫ নং রামপুরা ওয়ার্ডের বিএনপি নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, রামপুরা, হালিশহরসহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চিহ্নিত অস্ত্রবাজরা ঘুরে বেড়াচ্ছে। এসব অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবৈধ অস্ত্র দিয়ে তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের এসব সন্ত্রাসী কার্যকলাপ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। কমিশনার আব্দুস সবুর লিটনের নেতৃত্বে যেসব সন্ত্রাসী ছিল, তারা সবাই চিহ্নিত সন্ত্রাসী ও মামলার আসামি। অথচ এখন পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি, যা উদ্বেগজনক।

এসময় মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাসেম, সাবেক সহ-সাধারণ সম্পাদক সহিদ মোঃ চৌধুরী, হালিশর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, বিএনপি নেতা মোশারফ জামাল, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, মোহাম্মদ আরজু, আনোয়ার কাফি মুন্না, আলী হায়দার, মোহাম্মদ সাইদুল, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ সিরাজ, মোঃ সলিমুল্লাহ, ডাঃ ইসহাক মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রহিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ রাজু, মোঃ সিজান, মোঃ রাজু খান প্রমূখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit