রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

চলতি বছরের শেষে ঢাকায় আসতে পারেন আইসিসির প্রধান কৌঁসুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের শেষে ঢাকা সফরে আসতে পারেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান করিম এ এ খান।

এ সময় করিম খান ২০১৯ সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতাড়ন তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে ড. ইউনূসকে অবহিত করেন। এ সময় বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের কথা জানান তিনি। গত বুধবার সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেয়া রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন, যেখানে করিম খানও বক্তব্য রেখেছিলেন। 

প্রস্তাবগুলোর মধ্যে ছিল জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে একটি জরুরি সম্মেলনের আয়োজন করে পরিস্থিতি পর্যালোচনা এবং সমাধানের উপায় খুঁজে বের করা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা শক্তিশালী করা এবং ২০১৭ সালে রাখাইনে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও সক্রিয় করা। আইসিসি’র প্রধান প্রসিকিউটর বলেন, এই তিনটি প্রস্তাবই নিখুঁত। এ বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশ সফর করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit