শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

গাজায় শান্তি ফেরাতে জাতিসংঘকে ক্ষমতা প্রয়োগ করতে হবে: এরদোগান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় অবিলম্ব ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য জাতিসংঘকে ‘প্রয়োগমূলক ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তার মতে, গাজায় বেসামরিক হত্যা বন্ধ এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে জাতিসংঘকে কঠোর পদক্ষেপ নিতে হবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।

গাজায় টানা প্রায় ১১ মাস ধরে চালানো ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। যুদ্ধবিরতি খুব নিকটবর্তী বলে বারবার দাবি করা হলেও তেমন কিছুই এখনো পর্যন্ত ঘটেনি।

মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে এরদোগান বলেন, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি সম্পর্কিত ২৭৩৫ নম্বর রেজ্যুলেশন বা প্রস্তাব বাস্তবায়িত হবে না।  ইসরাইলকে থামাতে হলে জবরদস্তিমূলক ব্যবস্থা বিবেচনায় নিতে হবে’। এরদোগানের ভাষ্য, ১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩৭৭ রেজল্যুশন অনুমোদন দেয়।

৩৭৭ অনুসারে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে পরিষদের ১৯৩ সদস্য পদক্ষেপ নিতে পারে। তিনি বলেন, ‘যেখানে স্থায়ী সদস্যদের ঐক্যমতের অভাবের কারণে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য তার প্রাথমিক দায়িত্ব প্রয়োগ করে না, তাহলে সাধারণ পরিষদ বিষয়টি নিজেদের দায়িত্ব হিসেবে সেটা বুঝে নেবে’।

গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখনই প্রস্তাব উঠে, তখনই দ্বিধাবিভক্ত হয়ে যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।  গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের তোলা প্রস্তাবে ভোটাভুটিতে পরিষদের ১৫ সদস্যদেশের ১৩টিই প্রস্তাবে সমর্থন জানায়। তবে ওই সময় যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল।  প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দেয় পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র।  এর ফলে গাজায় রক্তক্ষয় থামানোর প্রয়াস ব্যর্থ হয়।

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit