বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিএনপিতে কোন চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাঁই  নাই-ডা: সালাইদ্দিন বাবু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপিতে আওয়ামী লীগের লোকজনের অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেছেন, আতীতে আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করছে, মানুষকে অত্যাচার করছে, যারা হুমকি দিয়েছে, ভয়-ভীতি দেখিয়েছে তাদের ঠাই বিএনপিতে হবে না। 
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুল এন্ড ককেজ মাঠে শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে এলাকাবাসির সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। তিনি এসময় বলেন, ইতিমধ্যেই খবর পেয়েছি আওয়ামী লীগের যারা অনেক অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে, যারা হুমকি, ভয়-ভীতি দেখিয়েছে, অনেকে বলেছে এদের ভয়ে বিগত ১৫ বছর অস্থির ছিলাম, এরা দেখি এখন আস্তে আস্তে আপনার দলে মিশা যাইতেছে।
তাহলে কি আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না? এই চাঁদাবাজি কি কোনদিন বন্ধ হবে না? আমরা কি গোপনে সারাজীবন চাঁদা দিয়ে যাবো? এদের থেকে বাঁচার কি কোন বুদ্ধি নাই? হ্যা বুদ্ধি আছে, আমরা লক্ষ রাখতেছি বিগত ১৫ বছর যারা অত্যাচার করছে, চাঁদাবাজি করছে, এরকম কোন চাঁদাবাজ, সন্ত্রাসীর আমাদের দলে ঠাই হবে না। এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আশুলিয়ার পাথালিয়া থেকে নিহত দুইজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি লিংকন মাহামুদ হান্নান, আশুলিয়া থানা পূজা উৎযাপন কমিটির যুগ্ম-সম্পাদক দিলীপ দাস, পাথালিয়া ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক বিদ্যুৎ মাষ্টার, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমূখ সহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মী। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit