শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

মির্জা ফখরুলের সঙ্গে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।  

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে তা নিয়ে আলাপ হয়েছে। গত ১৭ বছর দুর্নীতিতে এ দেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয়, এদেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের, যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত কোরিয়া কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি, তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। কোরিয়া-বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কই তার মূলনীতি।

তিনি বলেন, আমরা এ নীতি অনুসরণ করেই দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা এ কথা বলেছি যে, ভবিষ্যতে যদি এদেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশ ও কোরিয়ার মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সৌহার্দ্য বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাব।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit