রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

রিমান্ড শেষে আদালতে ইনু, দীপু মনি, পলক ও মামুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজি : রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। 

রোববার সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। 

আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু তৃতীয় দফায় রিমান্ডে ছিলেন। সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া। 

২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। ২৬ আগস্ট রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাকচালক সুজন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

২৪ আগস্ট রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এর আগে গত ১৯ আগস্ট বাড়িধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গত ১৪ আগস্ট গ্রেপ্তার হয় পলক। পরে রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় সুমন সিকদার হত্যা মামলায় এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

অন্যদিকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit