রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সাত দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : যাত্রাবাড়ী থানার সাকিব হাসান হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে স্কুল ছাত্র মো. সাকিব হাসান নিহতের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার আবুল হাসানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম দশ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।  উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট  মো. আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে সাত  দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

গত সোমবার কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আবুল হাসানকে টেকনাফ থেকে ঢাকায় আনা হয়।

গত ২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণের ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর (৫৫)। এ মামলায় আবুল হাসান ৯৩ নং আসামি।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কাজলা এলাকায় ১৮ জুলাই আওয়ামী, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী ও পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, রড ও পিস্তল ছিল। বিকাল ৫ টায় তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপর এলোপাতাড়ি গুলি ও মারপিট করতে থাকে। এক পর্যায়ে মো. সাকিব হাসান মারা যান।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit