রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

সাবেক রেলমন্ত্রী সুজনের দুপুরে রিমান্ড বিকেলে স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক মঙ্গলবার দুপুরে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। তবে বিকেলেই পুনরায় তাকে আদালতে হাজির করা হয়।

এ সময় তার রিমান্ড স্থগিত করা হয়। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার একই আদালত থেকে দুটি আদেশ আসে। আজ আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক আদেশ দিয়েছিলেন তিন দিনের রিমান্ডের।  

 এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।  মামলার নথি থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit