রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

কাশিমপুর থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ :  গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মো. হারুনকে (৪০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১১ এর এএসপি সনদ বড়ুয়া জানান, সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকায় অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হারুন জিজ্ঞাসাবাদে জানান, গত ২০১৯ সালের মে মাসে ডিএমপির রমনা থানার পুলিশ সদস্যরা তাকে হেরোইনসহ গ্রেপ্তার করেন। পরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হারুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হন।

এক পর্যায়ে বন্দিরা দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভাঙতে থাকলে তা প্রতিহত করা হয়। এ সময় অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি বেয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যান এবং গুলিবিদ্ধ হয়ে ছয়জন বন্দি মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit