মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে মসলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা নেহাত কম নয়। এই রোগে আক্রান্ত একটা বড় অংশেরই সুগার নিয়ন্ত্রণে নেই। যার কারণে তাদের পিছু নেয় কিডনি ডিজিজ, ডায়াবেটিক আই, নিউরোপ্যাথির মতো জটিল অসুখ। তাই যেভাবেই হোক সুগারকে কন্ট্রোলের কাজে লেগে পড়তে হবে।

​সুগার রোগীদের শরীরে এজিইএস বা অ্যাডভান্স গ্লাইকেশন অ্যান্ড প্রডাক্ট নামক উপাদান তৈরি হয়। আর এই উপাদান শরীরের বড়সড় ক্ষতি করে। বিশেষত চোখ, কিডনি ও নার্ভের ক্ষতির নেপথ্যে মূল ভূমিকা পালন করে এই উপাদান। তবে ভালো খবর হলো, নিয়মিত জিরা খেলে শরীরে এই উপাদান কম পরিমাণে তৈরি হয়।

কীভাবে খাবেন​

উপকার পেতে চাইলে এক চা চামচ জিরা এক গ্লাস পানি দিয়ে গিলে নিতে পারেন। কিংবা এক গ্লাস পানিতে এক চামচ জিরে সারা রাত ভিজিয়ে রেখে দিন। পরের দিন সকালে উঠে এই পানীয় ছেঁকে খেয়ে নিন। তাহলেই উপকার মিলবে হাতেনাতে।

তবে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণই নয়, এর পাশাপাশি শরীরের নানা উপকার করে জিরা। আসুন, সেই দিকেও একবার তাকানো যাক।

পেটের সমস্যা দূর করবে​

​গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় নিত্যদিন ভুক্তভোগীরা খেতেই পারেন জিরা। তাতেই গ্যাসের সমস্যা বিদায় নেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আসলে জিরাতে এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরে প্রবেশ করার পর হজমে সাহায্যকারী বিভিন্ন উৎসেচকের উৎপাদন বাড়ায়। শুধু তা-ই নয়, লিভার থেকে বাইল ক্ষরণেও সাহায্য করে জিরা। যার ফলে খাবার হজম হতে সময় লাগে না। তাই এই সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত জিরা সেবন করতে ভুলবেন না।

আরো পড়ুন

কোলেস্টেরল কমাতে করতে পারেন যে পাঁচ ব্যায়াম

কোলেস্টেরল কমাতে করতে পারেন যে পাঁচ ব্যায়াম

আয়রনের ঘাটতি দূর করবে​

আমাদের দেশের একটা বড় অংশের মানুষ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগেন। তাই চিকিৎসকরা সবাইকে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। আমাদের রান্নাঘরে থাকা জিরাতে বেশ কিছুটা আয়রন রয়েছে। এ ক্ষেত্রে এক চা চামচ জিরা থেকে প্রায় ১.৪ মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। যা কিনা আপনার দৈনিক চাহিদার ১৭.৫ শতাংশ। তাই অ্যানিমিয়ার ফাঁদ এড়াতে চাইলে নিয়মিত এই ভেষজ সেবন করতে ভুলবেন না।

আরো পড়ুন

পুষ্টিতে ভরপুর বেল খেলে পাবেন যেসব উপকার

পুষ্টিতে ভরপুর বেল খেলে পাবেন যেসব উপকার

​কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে

রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লেই বিপদ। সে ক্ষেত্রে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই যেভাবেই হোক এলডিএল কোলেস্টেরলকে বশে রাখার কাজে লেগে পড়তে হবে। আর সে ক্ষেত্রে কাজে দিতে পারে জিরা। তাই আর সময় নষ্ট না করে এই ভেষজের শরণাপন্ন হন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।

সূত্র : এই সময়

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit