মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের নির্দেশ আইসিসির

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গোলিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ডের হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সংস্থাটির মুখপাত্র ফাদি আল-আবদুল্লাহ শনিবার বলেছেন,  উলানবাটরকে অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে হবে, কারণ মঙ্গোলিয়া আইসিসির সদস্য। রোববার দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের ৮৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেশী মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের। মঙ্গোলিয়া আবার আইসিসির অন্যতম সদস্য দেশ। সে কারণে নীতিগতভাবে দেশটি আইসিসির গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে বাধ্য। 

ইউক্রেন যুদ্ধে পুতিনের বিরুদ্ধে ইতোমধ্যেই পরোয়ানা রয়েছে। ফলে তাত্বিকভাবে পুতিন এবার গ্রেফতারের ঝুঁকিতে রয়েছেন। মুখপাত্র ফাদি আল-আবদুল্লাহ বিবিসিকে বলেছেন, যেসব দেশ রোম সংবিধিতে স্বাক্ষর করেছে, তারা ৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে সহযোগিতা করতে বাধ্য। রোম সংবিধি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্থাপন করেছে। ২০০২ সালে মঙ্গোলিয়া এ সংবিধি অনুমোদন করে। সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit