শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে বন্যায় ৮ জনের মৃত্যু, স্কুল বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার ( ১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা উভয় রাজ্যেই বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। রাজ্যের বেশির ভাগ রাস্তায় পানি জমায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা ও বৃষ্টির কারণে বিজয়ওয়াড়া-ওয়ারাঙ্গল রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলেও প্রদিবেদনে বলা হয়।

সেন্ট্রাল ওয়াটার কমিশন (সিডব্লিউসি) সতর্ক করেছে যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় আরও দুদিন বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সোমবার ২ সেপ্টেম্বর সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হায়দ্রাবাদের জেলা কর্তৃপক্ষ। 

অন্ধ্র প্রদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জাতীয় ও রাষ্ট্রীয় দুর্যোগ ত্রাণ বাহিনী এবং পুলিশ অভিযান চালিয়ে ৮০ জনকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে।
 
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, প্রতিকূল আবহাওয়ার কারণে তার শনিবারের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া ত্রাণ ব্যবস্থার জন্য প্রতিটি জেলায় অবিলম্বে ৩ কোটি রুপি দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
 
নিহত আটজনের মধ্যে পাঁচজন বিজয়ওয়াড়ার মোগলরাজাপুরমে ভূমিধসে মারা গেছেন। এ সময় ভারী বৃষ্টির কারণে দুটি বাড়ির উপর বড় পাথর পড়লে মারা যান তারা। গুন্টুর জেলায়, একজন শিক্ষক এবং দুই ছাত্র গাড়িতে করে বাড়ি ফেরার সময় স্রোতে ভেসে যান।
 
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বিজয়ওয়াড়া, মাছিলিপত্তনম, গুদিভাদা, কাইকালুরু, নারাসাপুরম, অমরাবতী, মঙ্গলাগিরি, নন্দিগামা এবং ভীমাভারমসহ অন্যান্য স্থান।
 
এদিকে তেলেঙ্গানার অনেক অংশেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেখানেও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি সমস্ত সরকারি দফতরের কর্মকর্তাদের সতর্ক থাকতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। 
 
সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit