মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

হামাস গাজা উপত্যকা শাসন করতে পারে না: কমলা হ্যারিস

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, হামাসের হাতে আমেরিকানদের রক্ত লেগে আছে, এই ‘সন্ত্রাসী’ দলটি গাজা উপত্যকা শাসন করতে পারে না।  

রোববার গাজার রাফাহ শহরের নিচে এক সুড়ঙ্গ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এর মধ্যে রয়েছে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে এক ইসরায়েলি-আমেরিকান নাগরিক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। 

এক বিবৃতিতে কমলা হ্যারিস ‘দুষ্ট সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে আক্রমণ করেছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ফিলিস্তিনি গোষ্ঠীটির হাতে আরও বেশি আমেরিকানদের রক্ত রয়েছে। হামাসের বিরুদ্ধে সমগ্র বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানান কমলা।

কমলা হ্যারিস বলেন, ‘হামাস ইসরাইল এবং ইসরাইলে বসবাসরত আমেরিকান নাগরিকদের হুমকি। এই ঝুঁকি অবশ্যই দূর করতে হবে এবং হামাস গাজাকে নিয়ন্ত্রণ করতে পারবে না।’

এ দিকে জিম্মি থাকা মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বাইডেন বলেন, ‘আমি তাদের প্রিয় পোলিন নিরাপদে তাদের কাছে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি এবং তার মৃত্যুর খবরে আমি মর্মাহত। এটা যেমন মর্মান্তিক তেমনি নিন্দনীয়।’ 

হামাসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাইডেন আরও বলেন, ‘আমেরিকা এই বদলা নিতে কোন ভুল করবে না, হামাস নেতাদের এই অপরাধের জন্য মাশুল দিতে হবে’।  

গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরাইলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরাইলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit