রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

বন্যার কারণে তুলা সংকটে বাংলাদেশের পোশাক খাত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণআন্দোলনের সময় অনেক পোশাক কারখানা বন্ধ ছিল৷তার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বন্যার কারণে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল৷ফলে তুলার অভাবে পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে।

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে আসা তুলা ঢাকার কারখানাগুলোতে পাঠানো যায়নি। তাই পোশাক উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে৷

রাজনৈতিক পরিস্থিতি ও বন্যার কারণে পোশাক উৎপাদন ৫০ শতাংশ কমে গেছে বলে রয়টার্সকে জানান বাংলাদেশের নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম৷

বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক জানান, কিছু কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে তিনি মনে করছেন, পুরো ক্ষতি পুষিয়ে উঠতে ‘অন্তত ছয় মাস লাগবে’৷ বাংলাদেশের ব্যবসায়ীরা ১০ থেকে ১৫ শতাংশ ব্যবসা হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি৷

বিদেশি ক্রেতারা নতুন অর্ডার দেওয়া পিছিয়ে দিতে পারেন বলে মনে করছেন বিজিএমইএর পরিচালক শহীদুল্লাহ আজিম৷ ‘অনিশ্চয়তা যতদিন থাকবে, আমরা যে রপ্তানির গতিটা তৈরি করেছিলাম সেটা ধরে রাখা তত চ্যালেঞ্জের হবে,’ বলে মন্তব্য করেন তিনি৷

বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি চলতে থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে৷ পানির স্তর নিচে নামতে থাকলেও গতি ধীর বলে জানিয়েছে তারা৷

রাজনৈতিক পরিস্থিতি ও বন্যার আগেও বাংলাদেশের পোশাক খাত জ্বালানি সংকটের মুখে ছিল বলে জানান বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান৷

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit