মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইইউ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি রাশিয়া সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেন। 

তবে অরবানের এ সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপিয় নেতারা। তারা অরবানকে শাস্তি দিতে চান। আর সেই শাস্তি হিসেবে ইউরোপিয় নেতারা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাওয়া ইইউ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। সোমবার মার্কিন গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

সংবাদ মাধ্যমটি বলছে, হাঙ্গেরিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনের পরিবর্তে একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলনটি বয়কট করা সম্ভব হবে। 

পলিটিকো বলছে, জার্মানি এবং ফ্রান্সসহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপিয় ইউনিয়নের একজন কূটনীতিকের বরাত দিয়ে পলিটিকো বলেছে, একই সময়ে যদি জোসেপ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন, তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে। উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ আগস্ট বুদাপেস্টে ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠানের কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit