রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানি প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এ সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে আবারও অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরাইলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল-মাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। 

ইসরাইলের ওই হত্যাযজ্ঞে ৯০ জন ফিলিস্তিনি নিহত এবং তিনশর বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহুসংখ্যক নারী ও শিশু রয়েছে। গাজার খান ইউনুস শহরের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরাইল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে, তার তীব্র নিন্দা জানান মাসুদ পেজেশকিয়ান। 

ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ভয়াবহ এই অপরাধযজ্ঞ প্রমাণ করে যে, ইসরাইল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে। কিন্তু তারা তা করতে পারবে না। 

ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট এ সময় আরও ঘোষণা দেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। সেইসঙ্গে চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও উল্লেখ করেন মাসুদ পেজেশকিয়ান। 

এ সময় হানিয়া বলেন, হামাসসহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান নেওয়ার পরও ইসরাইল এই বর্বরতা চালিয়েছে। সেইসঙ্গে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তারও প্রশংসা করেন ইসমাইল হানিয়া।

তিনি জোর দিয়ে বলেন, হামাস নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনার মিথ্যা দাবির মধ্য দিয়ে ইসরাইল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। সূত্র: মেহের নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit