সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

মহানবী (সা.) ও চার খলিফার আংটিতে কী লেখা ছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২০০ Time View

ডেস্ক নিউজ : আগের যুগের মতো বর্তমানেও আংটি সভ্যতার প্রতীক হিসেবে গণ্য। সুলাইমান (আ.) ও দানিয়াল (আ.)-এর আংটির কথা ইতিহাসে পাওয়া যায়। প্রাচীন যুগ থেকেই রাজা-বাদশাহ ও সম্মানিত ব্যক্তিরা আংটি পরতেন। আংটিতে বিশেষ চিহ্ন সংবলিত মোহর থাকত, যা দ্বারা দলিল-দস্তাবেজে সিল মারা হতো।

রাসুলুল্লাহ (সা.)-এর আংটির বিবরণ

নবীজি (সা.) যখন রাজা-বাদশাহদের ইসলামের দাওয়াতি চিঠি পাঠানোর ইচ্ছা করলেন তখন তিনি রুপার একটি আংটি বানালেন, যার মধ্যে ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যটি অঙ্কিত ছিল। (বুখারি, হাদিস : ৬৫)

অন্য বর্ণনায় আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নবীজি (সা.)-এর আংটিতে তিন লাইনে বাক্যটি অঙ্কিত ছিল।

যেহেতু রাসুলুল্লাহ (সা.)-এর আংটিতে আল্লাহর নাম লিখিত ছিল, তাই ইস্তিঞ্জায় যাওয়ার সময় ওই নামের সম্মানার্থে তিনি আংটিটি খুলে রাখতেন। (তিরমিজি : হাদিস ১৭৪৬)

আংটিটি মৃত্যু পর্যন্ত রাসুলুল্লাহ (সা.)-এর হাতে ছিল। তাঁর ইন্তেকালের পরে আবু বকর (রা.)-এর হাতে, এরপর ওমর (রা.)-এর হাতে, এরপর উসমান (রা.)-এর হাতে ছিল।

চার খলিফার আংটিতে যা লেখা ছিল

খলিফা আবু বকর (রা.)-এর আংটিতে লেখা ছিল :

‘নি’মাল ক্বা-দিরু আল্লাহ’, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বোত্তম ক্ষমতাবান। (তারিখে ইবনে কাসির ৭/২৩)

আমিরুল মুমিনিন ওমর (রা.)-এর আংটির লিপি :

‘কাফা বিল মাউতি ওয়াইযান ইয়া উমার’, অর্থাৎ হে ওমর! নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। (ইবনে কাসির ৭/১৫১)

আমিরুল মুমিনিন উসমান (রা.)-এর আংটির লিপি :

‘আ-মানতু বিল্লাহি মুখলিসান’, অর্থাৎ আমি একনিষ্ঠভাবে আল্লাহর ওপর ঈমান আনলাম। (সিরাতে হালবিয়্যা ১/৩৯০)

অন্য একটি বর্ণনায় এসেছে, তাঁর আংটিতে লেখা ছিল :

‘আ-মানতু বিল্লাহিল্লাযি খালাক্বা ফাসাউয়া’ অর্থাৎ আমি আল্লাহর ওপর ঈমান আনলাম, যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুগঠিত করেছেন।

আমিরুল মুমিনিন আলী (রা.)-এর আংটির লিপি :

‘আল-মুল্কু লিল্লাহ’, অর্থাৎ রাজত্ব একমাত্র আল্লাহর। (সিরাতে হালবিয়্যা ১/৩৯০)

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit