বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকায় গাইতে আসছেন রাহাত ফাতেহ আলী খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। বাই হিয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের আয়োজনে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। আর সেখানেই নিজের জাদুকরী কণ্ঠে মুগ্ধ করবেন শ্রোতাদের।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বিএইচএন জানিয়েছে, আগামী ২০ জুলাই ঢাকার একটি কনসার্টে পারফর্ম করবেন সুফি গানের এ গায়ক। শিগগিরই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে টিকিট ও ভেন্যু সম্পর্কে জানানো হবে।

এছাড়া, ফেসবুকে শিল্পীর আগমনী বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে বিএইচএন। ক্যাপশনে লেখা, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।’ 

পাশাপাশি ওই পোস্টে যোগ করা হয়েছে এই ইভেন্ট লিংকও। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি-রেজিস্ট্রেশন চলছে এখন। 

এর আগে গত ৭ জুন বিএইচএনের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সংগীতশিল্পী লাকী আলীও এসেছিলেন প্রতিষ্ঠানটির ব্যানারে।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit