মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত ১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে বদলি যানজট কমাতে বাসস্ট্যান্ড স্থানান্তর ও এআই ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়’ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

এবার নিজেকে ‘কৃষ্ণাঙ্গ নারী’ বললেন বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে লেজেগোবরে পাকিয়ে ফেলা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুর্বল পারফরম্যান্সের জন্য জেট ল্যাগকে দায়ী করেছেন তিনি।  বিতর্কের আগে একাধিক স্থানে ভ্রমণের কারণে পারফরম্যান্স দুর্বল হয়েছে। ক্লান্তিতে মঞ্চে তিনি প্রায় ঘুমিয়েই পড়ছিলেন। 

এবার অসংলগ্ন কথা বলে নিজেই নিজের ওপর প্রশ্ন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে আদৌ তিনি আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার যোগ্য কি না, তা নিয়ে নতুন করে আলোচনা, বিতর্ক শুরু হয়ে গেল তার দলের মধ্যেই। 

রিপোর্ট অনুযায়ী, এক ইন্টারভিউতে বাইডেন বলেন- আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী আমিই। 

খুব সম্ভবত তিনি ওবামা শাসন আমলে তার ভাইস প্রেসিডেন্ট থাকার কথাটির সঙ্গে কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়াকে গুলিয়ে এই ভুলটি করেন।  

এর আগে আগে সিএনএন আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনি বিতর্কে ‘ডাহা ফেল’ করেছিলেন জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বারবার কথা জড়িয়েছিল বর্তমান প্রেসিডেন্টের। এই আবহে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, বাইডেনকে সরে দাঁড়ানোর জন্যে দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটদেরই অনেকে। তবে বাইডেন জানিয়েছেন, তিনি পুননির্বাচনে দাঁড়াবেন। তিনি আশাবাদী, তিনিই এই ভোটে জিতবেন। এদিকে বিতর্কের বিপর্যয়ের পরে বাইডেনের পাশেই দাঁড়িয়েছেন কমলা। এদিকে তার ভাবমূর্তির ওপর যে দাগ লেগেছে, তা মুছতে আগামী কয়েকদিনকে কাজে লাগাতে হবে বাইডেনের। 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit