শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

মাংস কাটা নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবল দেড় বছরের শিশু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে পুকুরে ডুবে আদিবা আকতার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈদের দিন সোমবার এ ঘটনা ঘটে। এ সময় কুরবানির মাংস কাটা নিয়ে ব্যস্ত ছিলেন পরিবারের সবাই।

আদিবা আকতার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের নতুনপাড়া এলাকার আবদু জলিলের ছোট মেয়ে।

স্থানীয় যুবক মোহাম্মদ সিফাত জানান, কুরবানির মাংস কাটাকাটি নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। শিশুটি খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে। তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit