বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য সহ ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার  সারাদেশে হাম সন্দেহে আরও একজনের মৃত্যু মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

খাগড়াছড়িতে অফিসার ও ফোর্সদের সাথে ঈদ শুভেচ্ছা প্রীতিভোজে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মুক্তা ধর

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৬৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  অফিসার ও ফোর্সদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়  ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)সোমবার ( ১৭ জুন)  খাগড়াছড়ি পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ঈদের জামাত শেষে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে  খাগড়াছড়ি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।শুভেচ্ছা বিনিময় শেষে দুপরে পবিত্র ঈদুল আযহা  উপলক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পুলিশ লাইন্স-এ অফিসার ও ফোর্সের সাথে প্রীতিভোজ অংশগ্রহণ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।
পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল পদমর্যাদার সহকর্মীদের নিয়ে এক সাথে বসে দুপুরের খাবার পরিবেশন করেন।ঈদ শুভেচ্ছা বিনিময় ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  তফিকুল আলমসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।খাগড়াছড়ি বাসীর ঈদ আনন্দকে নিরাপদ করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশের সদস্যরা দিনভর পেশাদারিত্বের সাথে জেলাব্যাপী দায়িত্ব পালন করে।পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনা করে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে খাগড়াছড়িবাসীকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ বদ্ধ পরিকর বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit