শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তে চোরাচাল অভিযান চালিয়ে ১ লক্ষ ৮৭ হাজার টাকার মাদক আটক॥ মধ্যপাড়া কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন॥ রোনালদোদের প্রতিপক্ষ দলে ইবোলা-শঙ্কা, কড়া নিয়ম আরোপ করল যুক্তরাষ্ট্র নওগাঁয় রায়ের অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির অভিযোগে ৪ জন গ্রেফতার  তিন বিভাগে ভারি বর্ষণের আভাস মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ ঈদে বাড়ি ফেরা সহজ করতে বিশেষ লঞ্চ সার্ভিস, ৬ রুটে ১২ লঞ্চ আইপিএলকে বিদায় বললেন ভারতীয় অলরাউন্ডার সত্যি হলো আশঙ্কা, আমেরিকা ও ইসরায়েলি প্রতিষ্ঠানে ইরানের ব্যাপক সাইবার হামলা হাই পারফরম্যান্স সেন্টারের পরামর্শকের পদ ছাড়লেন জয়াসুরিয়া

আবারো কমল সোনার দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : দেশের বাজারে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম প্রতি ভরিতে কমেছে এক হাজার ২৯৫ টাকা। এখন থেকে ভালো মানের সোনা প্রতি ভরি বিক্রি হবে এক লাখ ১৫ হাজার ৮৮২ টাকায়। রবিবার (৯ জুন) থেকে সারাদেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। 

শনিবার (৮ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ ১১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৯ হাজার ২৫৭ টাকা করা হয়েছে।
অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়।
আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit