শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

‘রেমাল’: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় ‘রেমাল’ রোববার দুপুর নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পর চূড়ান্ত আঘাত আনতে পারে বলে জানানো হয়েছে। রোববার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমালে’ পরিণত হয়েছে।

এ কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূল এলাকায় ১০-১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এ অবস্থায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে এটি মহাবিপদ সংকেতে পরিণত হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূল অতিক্রম শুরু করবে। আর মধ্যরাত নাগাদ মূল যে ঝড় সেটি অতিক্রম করবে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ৯০-১২০ কি.মি.। তবে যখন উপকূলে আসবে তখন এটা বেড়ে ১১০-১৩০ কি.মি পর্যন্ত হবে। তিনি বলেন, উপকূলীয় এলাকায় ১০ ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে। পাশাপাশি ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া সারা দেশে বৃষ্টি হতে পারে। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে দেশের ভেতরে নৌ চলাচল বন্ধ থাকবে। মানুষের জান-মালের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ সব মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সামগ্রী, শুকনো খাবার আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে ৮ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র আছে। সশস্ত্র বাহিনীসহ অন্য বাহিনীগুলোও প্রস্তুত রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit