শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

টাইগার্স স্কোয়াড থেকে নাম প্রত্যাহার সাইফউদ্দিনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকার দৌড়ে শক্ত প্রতিযোগী ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এমনকি তাকে রেখেই বিসিবি আইসিসিতে স্কোয়াডের তালিকাও পাঠিয়েছিল। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তার কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স না পাওয়ার কথা জানিয়ে শেষ মুহূর্তে বাদ দেয় বিসিবি। এদিকে সাইফউদ্দিনকে নিয়ে আজ (শনিবার) স্কোয়াড ঘোষণা করা হয় বাংলাদেশ টাইগার্সের। কিন্তু ব্যক্তিগত কারণে সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন এই পেস অলরাউন্ডার।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছেন, ‘সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিং–ও করবে।’

লিপু আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছেন। সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’

এর আগে আজ (শনিবার) এক বিবৃতিতে ২১ সদস্যের টাইগার্স স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আগামীকাল (রোববার) সকাল ৯টা থেকে বাংলা টাইগার্স দলটির প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। যেখানে তাদের নিয়ে অনুশীলন ও ভবিষ্যত পরিকল্পনা সাজানো হবে শের–ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেই দলে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকদের মতো ক্রিকেটাররা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit