শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

দেশে কেউ হতদরিদ্র ও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কেউ হতদরিদ্র এবং গৃহহীন থাকবে না। দারিদ্রমুক্ত বাংলাদেশ করতে মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, ধর্ম বর্ণ বলে কোন কথা নেই। আমরা মানুষের জন্য কাজ করি। জাতির পিতার স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য।

শনিবার (২৫ মে) দুপুরে গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলেছে বর্তমান সরকার জানিয়ে সরকার প্রধান বলেন, অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বের দরবারে দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করেছিল ৭৫ এর খুনিরা। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে সাম্প্রদায়িকতা দেখেছি। বর্তমান সরকার বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে নেপালে একটি বৌদ্ধ মন্দির করে দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে উৎপাদন বাড়ানোসহ কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছে সরকার।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit