শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

আজারবাইজানের নিয়ন্ত্রণে আর্মেনিয়া সীমান্তের চার গ্রাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিন দশকেরও বেশি সময় ধরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ চলে আসছিল। অবশেষে সীমান্ত চুক্তির অধীনে আর্মেনিয়ার চার গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ জানিয়েছেন, শুক্রবার (২৪ মে) সীমান্তবর্তী গাজাখ জেলার এ গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজানের সীমান্ত পরিষেবা। সীমান্ত চুক্তির অধীনে আজারবাইজানকে ফেরত দেওয়া এই অঞ্চলের আয়তন ছিল ৬.৫ বর্গ কিলোমিটার (২.৫ বর্গমাইল)। এই চুক্তিটি দেশ দুটির মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি মাইলফলক ছিল।

এপ্রিলে জনবসতিহীন গ্রামগুলোকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল আর্মেনিয়া।

এদিকে চারটি গ্রাম হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মেনিয়ায় বিক্ষোভে নেমেছেন প্রতিবাদকারীরা। বিশ্বাসঘাতকতার জন্য দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাশিনিয়ান একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় আর্মেনিয়রা যে স্বদেশের স্বপ্ন দেখেছেন সে কথা তুলে ধরেন। এ সময় কীভাবে জাতীয় সীমানা নির্ধারণ করা সেই প্রক্রিয়ারই একটি অংশ ছিল তা বর্ণনা করেন।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit