শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

স্পেনে রেস্তোরাঁ ধসে নিহত ৪, আহত ২১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটকদের কাছে জনপ্রিয় স্পেনের দ্বীপ মায়োর্কায় দোতলা একটি ভবন ধ্বসে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন। খবর আল জাজিরার।জরুরি পরিষেবা সংস্থা বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে সাতজনের অবস্থা অতি গুরুতর। ৯ জনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভূমধ্যসাগরীয় দ্বীপটির রাজধানী পালমা দে মায়োর্কার দক্ষিণে প্লায়া দে পালমা এলাকায় ধ্বসে পড়া ভবনটিতে ছিল একটি রেস্তোরাঁ। স্থানীয় পুলিশের মুখপাত্র এ রেডিও স্টেশন আরএনইকে বলেন, রাত ৮টার দিকে প্রথম জরুরি কলটি আসে। সম্ভবত অতিরিক্ত ওজনের কারণে ছাদটি নিচে নেমে আসে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।  

ব্যালেরিক আইল্যান্ডসের সরকারি টিভি চ্যানেল আইবি৩ খবরে জানায়, লোকজন ছাদে নাচানাচি করছিল। পরে তা নিচের মেঝেতে ধসে পড়ে। এক দমকলকর্মী আল্টিমা হোরা নামক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে দুঃস্বপ্নের দৃশ্য বর্ণনা করেন। তিনি বলেন, যখন তিনি ঘটনাস্থলে যান, দেখতে পান লোকজন নিচতলায় ধ্বংসস্তূপের আশপাশে কান্নাকাটি করছে, চিৎকার করছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানান।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit