বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

রাইসির মৃত্যু: অভিযোগের তীর এবার খামেনির ছেলের দিকে!

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাত থাকা নিয়ে গুঞ্জন ওঠে। তবে ইরানের অনেক বাসিন্দা সন্দেহের তীর ছুড়ছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলের দিকে।

লন্ডনভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবর বলছে, আলী খামেনির পর ভবিষ্যতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে ছিলেন রাইসি। নিজে সেই পদে বসতে ‘রাইসিকে সরিয়ে দিয়েছেন’ খামেনির ছেলে মুজতবা খামেনি। 
 

মুজতবা খামেনিকে নিয়ে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন।

 

যদিও গণমাধ্যমটি জানিয়েছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে মুজতবা খামেনির হাত আছে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। রাইসির মৃত্যুর পর ওঠা অনেক গুঞ্জনের মতো এটিও একটি গুঞ্জন হতে পারে।

জানা গেছে, ৫৪ বছর বয়সী মুজতবা খামেনিকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। তবে পর্দার আড়ালে তিনি খুব প্রভাবশালী বলে ধারণা করা হয়।

 
এদিকে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) তেহরান বিশ্ববিদ্যালয়ে এ জানাজা অনুষ্ঠিত হয়।

তেহরানে অনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার (২৩ মে) মাশহাদে দাফন করা হবে রাইসিকে। তার আগে রাইসিকে শেষ শ্রদ্ধা জানাতে ইরানে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit