শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

দুই সপ্তাহে গাজায় ৯ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ছিটমহলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে ৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটা গাজার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।

সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য জানান। তিনি বলেন, ইসরায়েলি বোমাবর্ষণের সঙ্গে স্থল হামলা ও তীব্র লড়াই চলছে। বিশেষ করে পূর্ব রাফাহ ও জাবালিয়ায় তীব্র যুদ্ধ চলছে।

স্টিফেন দুজারিক বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে ৮ লাখ ১২ হাজার রাফাহ এবং এক লাখের বেশি গাজার উত্তরাঞ্চলের। এখন পর্যন্ত গাজা উপত্যকার ৭৫ শতাংশেরও বেশি এলাকা (প্রায় ২৮৫ বর্গকিলোমিটার) খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বড় আকারের বাস্তুচ্যুতির ফলে আশ্রয়কেন্দ্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। কোনও তাঁবু নেই এবং বিতরণের জন্য খুব কম আশ্রয় সামগ্রী উপলব্ধ থাকার কারণে ভয়াবহ জীবনযাত্রার পরিস্থিতি দেখা দিয়েছে। বাস্তুচ্যুত ব্যক্তিরা খান ইউনিসের খোলা জায়গা, ক্ষতিগ্রস্ত ভবন এবং কৃষি জমিতে আশ্রয় নিচ্ছে। সূত্র : সিএনএন

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit