শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

আর্জেন্টিনার কোপার প্রাথমিক দলে বড় চমক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : জুনে যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ এবং কোপা আমেরিকার জন্য বড় চমক দিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। চোট থেকে সেরে উঠে আর্জেন্টিনা দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে ২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পাউলো দিবালার।

কোপা আমেরিকার আগে আগামী ১০ জুন ইকুয়েডর এবং ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। সেই দুই প্রীতি ম্যাচ এবং কোপার প্রাথমিক দলে ২৬ ফুটবলার থাকলেও কোপা আমেরিকার চূড়ান্ত দলে স্কোয়াড ২৩ জনে নামিয়ে আনা হবে।

লিওনেল মেসি ছাড়াও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ ফুটবলারই কোপা আমেরিকার প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। চোটাঘাত কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

এছাড়া দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকেও সুযোগ করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। জুভেন্টাসের ভালেন্তিন কার্বোনি, ব্রাইটনের ভালেন্তিন বার্কো, ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচোরা কোপা আমেরিকার প্রাথমিক দলে ডাক পেয়েছেন।

কোপা আমেরিকায় এবার গ্রুপ ‘এ’তে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে মেসিদের সঙ্গী কানাডা, পেরু ও চিলি।

আর্জেন্টিনার ২৬ সদস্যের দল

লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুয়ি, এমিলিয়ানো মার্তিনেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেতসেয়া, লুকাস মার্তিনেস কোয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেস, জিওভানি লো চেলসো, ভালেন্তিন কার্বোনি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনসালেস, লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit