রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে মাটিরাঙ্গা উপজেলা প্রথম

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “সুখে ভরবে আগামীর দিন, পেনশন এখন সর্বজনীন” এই স্লোগানকে সামনে রেখে  খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে পেনশন স্কিমে সর্বোচ্চ রেজিষ্ট্রেশন (পেনশন স্কিম গ্রহীতায় –  মাটিরাঙ্গা উপজেলা প্রথম স্থান অর্জন করেছে।সোমবার (২০ মে )সকাল  ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে সর্বজনীন পেনশন স্কীমের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার সাথে সাথে সর্বজনীন পেনশন স্কীমের স্মার্ট কার্ড খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় এিপুরার হাতে তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, উপস্থিত ছিলেন।খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমে  -মাটিরাঙ্গা উপজেলা ২হাজার ২০বিশ জন, মহালছড়ি ৭শ’৬৪ জন মানিকছড়ি ৫শ’৪১জন,রামগড় ৪শ’৪৮ জন, খাগড়াছড়ি সদর ২শ’৫১জন, গুইমারা ১শ’৭৮জন,লক্ষীছড়ি ১শ’৭১জন, দীঘিনালা ১শ’৪১জন, পানছড়ি ১শ’৩৪ জন সর্বমোট ৪হাজার ৬শ’৪৮জন। 

মাটিরাঙ্গা উপজেলায় সর্বজনীন পেনশন স্কীম  কার্যক্রম শুরু হয় ১৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত  ২ হাজার ২০  জন নাগরিককে পেনশন স্কিমের কার্ড বিতরণ করে  জেলার মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রথম স্থান অধিকার করেছে।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,বর্তমান সরকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সুরক্ষায় সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ জানিয়ে তিনি বলেন,খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে মাটিরাঙ্গা উপজেলা প্রথম। এই অর্জন সম্ভব হয়েছে মান্যবর খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও ইউপি সচিব, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টার এর উদ্যােক্তা,ও ইউনিয়ন পরিষদ উদ্যােক্তাদের আন্তরিকতায়।এই ধারা অব্যাহত রাখার জন্য ইউপি সচিব, উদ্যােক্তাদের আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit