বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন

মাটিরাঙ্গায় বজ্রপাতে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান ইউএনও..ডেজী চক্রবর্তী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের ৪ জনসহ ৫ জন আহত হয়েছে। আহতদের দেখতে মাটিরাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

রোববার (১৯ মে) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমরান হোসেন। আহতরা হলেন, আনছর আলীর স্ত্রী সরবানু বেগম (৫০), আনছর আলীর ছেলে শরাফত আলী (৩২) ও মো. আনিসুল হক (৩৫), আনিসুল হকের স্ত্রী রাবেয়া বেগম (৩০) ও প্রতিবেশী আব্দুল মালেকের ছেলে মো. মোস্তফা (৩০)

স্থানীয় সুত্রে জানা গেছে, বিকালের দিকে নিজেদের খামার বাড়িতে ধান সংগ্রহ করছিল তারা। এসময় বজ্রসহ বৃষ্টিপাত সবাই খামার বাড়ির ঘরে আশ্রয় নেয়। এসময় বিকট শব্দে ঘরের উপর বজ্রপাত ঘটলে ঘরে আশ্রয় নেয়া লোকজন আহত হয়।
প্রতিবেশীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুল হক ও মো. মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বজ্রপাতে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। একইসাথে তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit