শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাটিরাঙ্গায় সিএজির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনের বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ  কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর  ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (১২ -১৪ মে) তিন দিন ব্যাপি বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ  কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর  ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (১২ -১৪ মে) তিন দিন ব্যাপি বিশেষ সেবা কার্যত্রুম ও আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপি বিশেষ সেবা কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক এর সঞ্চালনায় এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আবুল হাসনাত, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান, প্রমুখ বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লাপ্রু মারমা,উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর সুব্রত বিকাশ এিপুরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম বলেন, সিএজি,র ৫১তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষ্যে  ১২ থেকে ১৪ মে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশেষ সেবা কার্যক্রমের আওতায় দৈনন্দিন রুটিন সেবা ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে বেতন-ভাতা, পেনশন, জিপিএফ-সহ অন্যান্য বিশেষ সেবা প্রদান করা হবে।প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের সকল কর্মচারীকে  আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদান করা অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে মানসম্পন্ন হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সম্পদ ব্যবহার  করার আহ্বান জানান।তিন দিন ব্যাপি বিশেষ সেবা কার্যত্রুম অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান সহ নবযোগদানকৃত ইউপি হিসাব সহকারি, সংবাদকর্মীরা  উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit