শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

খাগড়াছড়ির ৪ উপজেলা পরিষদ নির্বাচনের আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১৬ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার ৪ উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আইন-শৃংখলা বিষয়ক নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ মে)জেলার ৪ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ে জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। নির্বাচনে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে।পুলিশ সুপার আরও বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফলভাবে আমাদের দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করেছি। এই উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি সব পুলিশ সদস্যকে রেইন কোট, লেগসিন, হেলমেট, ভেস্ট, বাঁশি, লাঠি, অস্ত্র, গোলাবারুদ যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।অন্যদিকে নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয় ব্রিফিং প্যারেডে। এ ছাড়া নির্বাচন কমিশন ন্যস্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।মানিকছড়ি থানায় ব্রিফিং প্যারেডে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জসিম উদ্দিন পিপিএম।

রামগড় থানায় ব্রিফিং প্যারেডে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দিন।লক্ষীছড়ি থানায় ব্রিফিং প্যারেডে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন সহকারি পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) এ.কে.এম কামরুজ্জামান।এসময় ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন পুলিশ, র‍্যাব ও আনসার এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের সদস্যরা।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৪,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit