শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুভসূচনা সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

খাগড়াছড়িতে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়িতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার।শুক্রবার (৩ মে,) বিকাল ৩টার দিকে  খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়  সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো.সহিদুজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার),৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এর প্রথম ধাপের রির্টানিং অফিসার মোহাম্মদ কামরুল আলম,। এসময় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম সহ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের প্রার্থীগণ তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার তাদের চাহিদামত বিভিন্ন তথ্য প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশ্বাস প্রদান করেন। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ খাগড়াছড়ি জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক কার্যক্রম হাতে নিয়েছেন। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্বাচন সংক্রান্ত  আচরণ বিধিমালার মধ্যে থেকে প্রত্যেক প্রাপ্তিকে তাদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে, একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য খাগড়াছড়ি জেলা পুলিশ  নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করনের জন্য প্রস্তুত রয়েছে।

সভাপতি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো.সহিদুজ্জামান  বলেন, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। তিনি বলেন যে কোন মূল্যে ভোটারদের নির্বিগ্নে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে।কেন্দ্রে কোন ধরনে সমস্যা দেখা দিলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য আহবান জানান।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit