শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামে এক স্কুল শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ মে) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইব্রাহিম পাড়ায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ইয়াছিন আরাফাত বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। তার বাবা ভাড়ায় মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।বড়নাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. ইলিয়াছ বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, সকালের দিকে আকাশ যখন মেঘাছন্ন বৃষ্টি ও বাতাসের মধ্যে উঠানের পাশেই  কাঁচা আম কুড়াতে যায় দুই ভাই। এসময় আকস্মিক বজ্রপাতে ছোট ভাই প্রাণে বেঁচে গেলেও বড় ভাই ইয়াছিন আরাফাত ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন বলেন, বজ্রপাতে ইয়াছিন আরাফাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার সকালের দিকে বজ্রাঘাতে এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যু বড়ই মর্মান্তিক। তাদের পরিবারকে প্রশাসনিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit