স্পোর্টস ডেস্ক : ফেসবুকে এক স্ট্যাটাসে নতুন জার্সি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। জার্সিতে বুকের ডানপাশে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো, বাঁয়ে তাদের দলের লোগো ফার্ন পাতা। বুকের নিচের দিকটায় সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে বড় অক্ষরে দলের নাম। জার্সির মডেল হয়েছেন মার্ক চাপম্যান, টিম সাউদি, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধিরা।
১৯৯৯ সালের বিশ্বকাপে প্রায় একই রঙের জার্সি পরে খেলেছিল নিউজিল্যান্ড। সেবারের জার্সি থেকে অনুপ্রেরণা নিয়েই এবার এ রঙ নির্বাচন করেছে তারা। ফেসবুক স্ট্যাটাসে নিউজিল্যান্ড লিখেছে, ‘১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এবারের বিশ্বকাপ জার্সি।’
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২১