বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

চেলসিকে বিদায় বললেন সিলভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : কানাঘুষা চলছিল বেশ কিছুদিন থেকেই। এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন থিয়াগো সিলভা। তার মতো শক্ত মানুষের এভাবে কান্নায় ভেঙে পড়া দেখে ঠাহর করা যাচ্ছিল, সময় ফুরিয়ে এসেছে। শিরোপা জিতে ‘বিদায়’ বলার সুযোগ হারিয়েই এই কান্না তার। এরপর দাদির মৃত্যুর সংবাদ দেয়ার দিনেই জানিয়ে দিয়েছিলেন – চেলসিতে এটাই শেষ মৌসুম। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। চেলসি ছাড়ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

থিয়াগো সিলভার ক্লাব চেলসি আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, আগামী মৌসুম শুরুর আগে ক্লাব ছাড়ছেন এই কিংবদন্তি। আজ সোমবার (২৯ এপ্রিল) চেলসি জানিয়েছে, চার বছরের স্পেল শেষে এই মৌসুমের শেষে  ক্লাবটিকে বিদায় জানাচ্ছেন সিলভা। সামাজিক যোগাযোগমাধ্যমে চেলসির অ্যাকাউন্টে সিলভার একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে তিনি বলেন, ‘আমি মনে করি, গত চার বছরে এখানে আমি যা কিছু করেছি, আমি আমার সর্বস্বটা দিয়ে করেছি।  কিন্তু দুর্ভাগ্যক্রমে, সবকিছুর শুরু, মধ্যবর্তী সময় এবং শেষ আছে। আশা করি, আমি এখন জায়গাটা ছেড়ে দরজাটা খোলা রাখছি, যেন নিকট ভবিষ্যতে আমি এখানে ফিরতে পারি, হয়ত অন্য কোন ভূমিকায়।’

 

চেলসির হয়ে প্রিমিয়ার লিগে ১০৯ বার মাঠে নেমেছেন সিলভা। তাতে ৮টি গোলও করেছেন এই সেন্টারব্যাক। ২০২০ সালের আগস্টে পিএসজি ছেড়ে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেন সিলভা। ক্লাবটির হয়ে সেরা সময় কাটান ২০২০-২১ মৌসুমে। সে মৌসুমে চেলসিকে তাদের ইতিহাসের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে দারুণ ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও ক্লাবটির হয়ে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কাপ জিতেছেন তিনি।

তবে চেলসি ছাড়লেও এখনোই অবসর নিচ্ছেন না সিলভা। ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে ঘরে ফিরছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। শোনা যাচ্ছে, নিজের সাবেক কাব ফ্লুমিনেন্সে যোগ দেবেন তিনি। ২০০৯ সালে এই ক্লাব থেকেই এসি মিলানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিন মৌসুম কাটিয়ে ২০১২ সালে পিএসজিতে যোগ দেন সিলভা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit