বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

রাতে ম্যাচ হওয়ায় স্বস্তি ফুটবলারদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : তীব্র তাপপ্রবাহ এড়াতে বাফুফের এমন সিদ্ধান্তে স্বস্তি ফুটবলারদের। যার ফলে লিগের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলেও মত তাদের। আর সন্ধ্যায় ম্যাচ হওয়ায় ইনজুরি ঝুঁকি কমাসহ বাড়তি সুবিধা পাওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নানা বিতর্ক আর অব্যবস্থাপনা নিয়ে মাঠে গড়ানো নারী ফুটবল লিগে তাই স্বস্তির সুবাতাস। তীব্র তাপপ্রবাহে যখন নাকাল সবাই এর মধ্যেই মাঠে গড়ায় লিগ। তবে কাঠফাঁটা রোদে নাজেহাল অবস্থার কথা ভেবেই পূর্বপরিকল্পত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দিনের প্রখর তাপে নয়, বিকেলে মাঠে গড়াবে মেয়েদের খেলা। যেমন কথা তেমন কাজ, মাত্র একদিনের ব্যবধানে পাল্টে গেছে লিগের চিত্র। লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফরাশগঞ্জ ও উত্তরা এফসি। দুদলের ম্যাচে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধ্বে জ্বলে ওঠে ফ্লাডলাইট। 

দিনের আলোর মতোই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন ফুটবলাররা। তবে ম্যাচ জুড়ে প্রতিরোধ গড়তে না পারায় উত্তরা শেষে আরো এক গোল হজম করে মাঠ ছাড়ে। এ দিকে হার কিংবা জয়ে নয়, তীব্র তাপপ্রবাহে বিকেলে ম্যাচ হওয়াই ফুটবলারদের কাছে বড় স্বস্তির। এমন সিদ্ধান্তে ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ফুটবলাররা।

এ দিকে একই দিন আরেক ম্যাচের মাঠে নামে ঢাকা রেঞ্জার্স ও সিরাজগঞ্জ স্মৃতি সংসদ। যে দলের হয়ে খেলছেন অনূর্ধ্ব ১৯ ও ১৬ এর বেশ কয়েকজন ফুটবলার। ফ্লাডলাইটে ম্যাচ যেন বাড়তি সুবিধাই হয়ে ওঠে ফটবলারদের জন্যে। আর ফেডারেশনের এমন উদ্যোগে ইনজুরি ঝুঁকি কমবে বলে মত কোচ ও সংশ্লিষ্টদের। তবে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝার ভয় থাকলেও এমন উদ্যোগ প্রশংসনীয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit