শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩১ জন। স্থানীয় সময় রোববার (২৮ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

স্থানীয় নিরাপত্তা সচিব জানিয়েছেন, মেক্সিকো রাজ্যের রাজধানীর উপকণ্ঠে সড়কপথে একটি বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৪ জন নিহত এবং ৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। ২০২২ সালে ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি, উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চারজনই ছিল শিশু। এর আগে, শনিবার (২৭ এপ্রিল) অভিবাসীদের ওপর একটি ট্রাক উঠে গেলে তিনজন নিহত হন। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ওই ঘটনায় চালক এখনও পলাতক রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit