বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

কম্বোডিয়ায় ঘাঁটিতে বিস্ফোরণ, ২০ সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ার একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে গোলাবারুদে বিস্ফোরণের ঘটনা থেকে সেনা সদস্যরা প্রাণ হারান। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট এ তথ্য নিশ্চিত করেছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ  খবর দিয়েছে। 

এতে বলা হয়েছে, কামপং স্পিউ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে স্থানীয় সময়  শনিবার সন্ধ্যায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য আহতও হয়েছেন। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রী হুন মানেট। যদিও তিনি বিস্তারিত জানাননি।

হুন মানেট বলেন, কামপং স্পিউ প্রদেশের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবরে তিনি গভীরভাবে শোকাহত। কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী হুন মানেটের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী হতাহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সরকার তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সহায়তা দেবে এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit