রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে তলব, প্রয়োজনে গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আগামীকাল মঙ্গলবার সকালে ডিবিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কারিগরি শিক্ষাবোর্ডের অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী আকবর খানকে। সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর-রশীদ।

তিনি বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে। এছাড়া এই ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে রোববার দুপুরে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন, সনদ বাণিজ্যের ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এরও আগে শনিবার রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনকে (৫৪) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সনদ বাণিজ্যের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ডিবি প্রধান বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন আমরা কাউকে ছাড় দেবো না। এখন পর্যন্ত কাউকে ছাড় দেইনি। সনদ বাণিজ্য চক্রের সঙ্গে যতবড় রাঘব বোয়াল জড়িত থাকুক, তাদের ছাড় দেওয়া হবে না। আমাদের তথ্য-উপাত্তে যদি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তবে তাকেও জিজ্ঞাসাবাদ করবো। যেকোনো সময় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকবো।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit