বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু

গুরুতর আহত প্রিয়াঙ্কা চোপড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : ফ্রান্সে ‘হেডস অফ স্টেট’ সিনেমার শুটিং করছিলেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউডের দেশি গার্ল। রক্তাক্ত মুখের ছবি পোস্ট করে এক পোস্টে তিনি লিখেছেন, ‘জানি না আর কতবার রক্তাক্ত হতে হবে!’

ফ্রান্সে নতুন ছবির শুটিংয়ের ফাঁকেও মেয়েকে সময় দিচ্ছেন প্রিয়াঙ্কা


জানা গেছে, ফ্রান্সে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রয়েছে তার মেয়ে মালতিও। সিনেমার শুটিংয়ের ফাঁকে মালতির সঙ্গে সময়ও কাটাচ্ছেন তিনি। ফ্রান্সে এদিক-ওদিকে ঘুরে বেড়াতেও দেখা গেছে মা ও মেয়েকে।

আহত প্রিয়াঙ্কা চোপড়া


কয়েক দিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। মুম্বাইয়ে এসে প্রথমে ফারহান আখতার ও পরে সঞ্জয়লীলা বানসালির সঙ্গে একান্তে দেখাও করেন অভিনেত্রী।

সূত্র বলছে, ফারহান আখতারের সঙ্গে ‘জি লে জারা’ সিনেমাটি নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। এতে অভিনয় করার কথা ছিল আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের। তবে সিনেমা শুরুর আগেই প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনা সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন।

কয়েক দিন আগেই স্বামী নিক জোনাস ও কন্যা মালতিকে নিয়ে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা


শোনা যাচ্ছে, সেই ‘জি লে জারা’ নিয়েই ফের ফারহানের সঙ্গে কথা বলেছেন বলিউডের দেশিগার্ল!

সুপারহিট টিভি শো ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডেই ঝুঁকেছেন প্রিয়াঙ্কা। সর্বশেষ অভিনেত্রীকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’-এ দেখা গেছে।

প্রিয়াঙ্কা চোপড়া

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit