মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

যামিনীপাড়া জোনের উদ্যােগে অসহায়দের মাঝে  আর্থিক অনুদান, নির্মাণ সামগ্রী প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সীমান্ত সূরক্ষার পাশাপাশি এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)  নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জোনের আওতায় দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ বিতরণ এবং গরীব পরিবারকে নতুন ঘর হস্তান্তরসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার  (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে যামিনী পাড়া জোন সদরে   যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর উদ্যােগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় জোনের আওতাধীন দুস্থ ও অসহায়দের মাঝে বিভিন্ন রকমের আর্থিক/নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন যামিনীপাড়া জোন ২৩ বিজিবি এর জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় বিভিন্ন রকমের আর্থিক/নির্মাণ সামগ্রী অনুদান প্রদান জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে রয়েছে ২ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান প্রদান,যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৫০,০০০/- টাকা এবং ছাত্র/ছাত্রীদের শিক্ষা সহায়ক হিসেবে ০১ টি কম্পিউটার অনুদান প্রদান তিন অসহায় হতদরিদ্র সংঘচরণ ত্রিপুরা, লাতুয়াবি ত্রিপুরা, শাহের ভান বিবি, তিন জনকে ৩টি বসত ঘর নির্মাণ।

দূগর্ম পাহাড়ি এলাকায় অবস্থিত গৌরনীতাই পদ্মিনীপাড়া মন্দিরে ২টি বড় (২৫ ইঞ্চি) ঢেকচা অনুদান প্রদান,জোন কমান্ডার সিংহপাড়া জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ, উত্তর বড়বিল মাঝপাড়া জামে মসজিদে একটি ইলেক্ট্রনিক দেয়াল ঘড়ি প্রদান, তাইন্দং ইউনিয়নের মোঃ জামাল হোসেন ও তসলিমা আক্তার, কে ৬বান ডেউটিন প্রদান,এছাড়াও, প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাউল বিতরণ করেন। মোট ২,৪২,৫৩০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৮৮৭ জন।

প্রধান অতিথি,র বক্তব্যে যামিনীপাড়া জোন ২৩ বিজিবি এর জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন সীমান্ত সূরক্ষার পাশাপাশি  যামিনীপাড়া জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় জোনের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে যামিনীপাড়া জোন এধারা ভবিষৎতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৪/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit