মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় কারাবন্দিরা পেলো গৃহায়ণ মন্ত্রীর ঈদ উপহার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়া কারাগারের তিন শতাধিক বন্দিকে ঈদ উপহার দিয়েছেন গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। রবিবার দুপুরে তিনি কারাগারে গিয়ে বন্দিদের হাতে এসব উপহার তুলে দেন। মন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে ২০০ পুরুষ বন্দিকে লুঙ্গি ও ১০০ নারী বন্দিকে শাড়ি এবং নারীদের সঙ্গে থাকা নয়জন শিশুকে নতুন পোশাক দিয়েছেন। 

 ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেল সুপার মো. শহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম সাইদুজ্জামান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। বন্দিরা নতুন পোশাক পেয়ে খুব খুশি হন।

 

 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/রাত ৪:৫২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit