শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

দুঃস্থ নারী ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার করেছেন পুলিশ সুপার মুক্তা ধর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পবিএ ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় দুঃস্থ নারী ও এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ ও একসঙ্গে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। রবিবার (৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে জেলা পুলিশের আয়োজনে পবিএ ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা থানার আওতায় দুঃস্থ নারী ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মো. জসীম উদ্দিন পিপিএম,  সিনিয়র সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল  আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)   কমল কৃষ্ণ ধর সহ পুলিশের পদস্থ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
একজন দুঃস্থ নারী ঈদ উপহার সামগ্রী পেয়ে বলেন, পুলিশ সুপার মহোদয়ের থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে ঈদের আনন্দের মাত্রা আরো একধাপ বেড়ে গেল। ঈদের সময় পুরাতন জামা কাপড় পড়তে হয়। কিন্তু এই বছর পুলিশ সুপার মহোদয়ের থেকে নতুন জামা পেয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারব। স্যারের কল্যাণে আজ আমাদের আনন্দ বেড়ে গেল। আল্লাহ পুলিশ সুপার মহোদয়ের মঙ্গল করুক। পুলিশ সুপারের কাছ থেকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানায়, প্রত্যেক মা বাবাই তার সন্তানের জন্য ঈদে নতুন জামা কেনার চেষ্টা করেন কিন্তু আমাদের মা বাবা নাই তাই নতুন জামা তো দূরের কথা ভালো খাবারও অনেক সময় ভাগ্যে জুটে না। পুলিশ সুপার মহোদয়ের থেকে ঈদ উপহার পেয়ে আমরা খুব খুশি হইছি।
সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  বলেন,“ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক  শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।পবিএ রমজান মাসে ইফতার, সেহরি, যাকাত, ফিতরা কার্যক্রমের মাধ্যমে ধনী-দরিদ্রের সামাজিক ব্যবধান দূর হয়ে সমাজে সাম্যের শিক্ষা প্রতিষ্ঠিত হয়। ইফতারের মাধ্যমে ধনী-গরীব এক কাতারে আসে। আসুন আমরা সবাই দুঃস্থ নারী ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে সাম্যের সমাজ গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/রাত ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit