শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র

মাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট আনারসের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে  ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা  কর্মসূচীর  আওতায় এমডি-২ সুপারসুইট গোল্ডের জাতের  আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  পরীক্ষামূলকভাবে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফিলিপাইনের এমডি-২ সুপারসুইট জাতের ১১ হাজার ২শ’ ৫০টি আনারসের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (০৬ এপ্রিল ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে সামনে কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে আনারস চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সবুজ আলী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- সহকারি কৃষি অফিসার মো.আমির হোসেন,উপ-সহকারি কৃষি অফিসার দেবাশীষ চাকমা, উপ-সহকারি কৃষি অফিসার, মো.জয়নাল আবেদীন, উপ-সহকারি কৃষি অফিসার ইমন এিপুরা,সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলার ৪টি ইউনিয়ন ১টি পৌরসভার ৫জন কৃষক যারা আনারসের চারা পেলেন মাটিরাঙ্গা পৌরসভা ব্লকের মো. মোস্তফা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের অভ্যা ব্লকের মিলন ত্রিপুরা, গোমতি ইউনিয়নের বান্দরছড়া ব্লকের  মো.আব্দুল কাদের,তাইন্দং ইউনিয়নের আচালং ব্লকের উলা অং মারমা, বড়নাল ইউনিয়নের তৈলাফাং ব্লকের আয়না বালা এিপুরা,প্রতিজনকে ২ হাজার ২শ’ ৫০টি করে মোট ১১ হাজার ২শ’ ৫০টি আনারসের চারা বিতরণ করা হয়েছে।

সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার কৃষিমন্ত্রণালয় ফিলিপাইন থেকে আমদানিকৃত করেন এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা নিয়ে এসেছে এইজাতের আনারসের বিশেষ সুবিধা দেশীয় আনারসের চোখ সাধারনত ভিতরে থাকে মাংস থাকে কম এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চোখ বাহিরে থাকে মাংস ও মিষ্টি বেশি পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হবে পৃথিবীতে যতগুলো উন্নত জাতের আনারস আছে, তারমধ্যে এমডি-২ জাতের আনারস সেরা। আমরা আশাবাদী বিশ্বের অন্যান্য দেশের চাষীরা যেমন আনারস রপ্তানি করে বৈদাশিক মুদ্রা আয় করে, ঠিক তেমনি আমরাও আয় করতে পারবো কৃষকের মাঝে মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা তুলেদেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit